রিকশা চালককে হত্যার পর রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২২:৩১

 রিকশা চালককে হত্যার পর রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের নয়ানী খোশালপুর পাকা রাস্তার পাশ থেকে বাবুল হোসেন (৬০) নামে এক অটেরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবুল হোসেন বিরামপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের কছির উদ্দিন মন্ডলের ছেলে।

পরিবারের সূত্রে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় বাবুল হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি ফিরেননি তিনি। বৃহস্পতিবার সকালে ধান রোপন করার জন্য কৃষি শ্রমিকরা নয়ানী খোশালপুর পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাবুল হোসেনের অটোরিকশা ভাড়া করে যাত্রী সেজে ওই এলাকায় নিয়ে যায়। রাতের কোনো এক সময় বাবুল হোসেনকে তারা শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘরে মিললো গৃহবধূর মরদেহ

টি-২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা

আগামী ১৬-২৫ মার্চ বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : মন্ত্রণালয়

জীবনে যত পুরস্কার পেয়েছি,আমার কাছে এটিই শ্রেষ্ঠ: ববিতা

চারটি আসনে কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির হাইকোর্টে আবেদন

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য

পিলখানা হত্যাকাণ্ড মামলায় ৩০৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব হওয়ার আহব্বান আমিরে জামায়াতের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ